← Blog ·
Facebook Conversions API কেন দরকার — সহজ বাংলায়
iOS, ad blocker আর cookie restriction-এর কারণে Pixel অনেক sale miss করে। Server-side tracking কীভাবে সেটা ফিরিয়ে আনে।
সমস্যাটা কী?
আপনার website-এ যে Meta Pixel বসানো আছে, সেটা customer-এর browser থেকে Facebook-কে জানায় কে product দেখল, কে cart-এ যোগ করল, কে কিনল। কিন্তু অনেক সময় এই খবর Facebook পর্যন্ত পৌঁছায় না:
- Ad blocker Facebook-এর script পুরোপুরি block করে দেয়।
- iPhone / Safari cookie কয়েক দিনের মধ্যে মুছে দেয়, আর অনেকে "Ask App Not to Track" চাপেন।
- bKash / card gateway-এ payment করে customer অনেক সময় thank-you page-এ আর ফেরেন না — তাই Purchase pixel fire হয় না।
- ধীর internet-এ pixel load হওয়ার আগেই page বন্ধ হয়ে যায়।
ফলাফল: sale হয়েছে, কিন্তু Ads Manager-এ দেখায় না। Facebook-এর algorithm কম data পায়, তাই ad ঠিকমতো optimise হয় না আর খরচ বাড়ে।
Conversions API কী করে?
Conversions API (CAPI) হলো Facebook-এর server-to-server রাস্তা। Browser-এর পাশাপাশি একই event আপনার server (বা আমাদের server) থেকে সরাসরি Facebook-এ যায়। Ad blocker বা browser restriction এখানে কাজ করে না। সাথে যায় hashed email/phone, IP, browser info আর fbp/fbc — যাতে Facebook বুঝতে পারে কোন ad click থেকে sale এসেছে।
Double count হবে না?
না, যদি দুই দিক থেকেই একই event ID যায়। Facebook তখন দুটোকে একটা ধরে। TrackPilot-এর script নিজে থেকেই প্রতিটা event-এ ID বসায়, আর Purchase-এ order নম্বর দিয়ে purchase_<order id> ব্যবহার করে। বিস্তারিত: deduplication (English)।
কীভাবে শুরু করবেন?
- TrackPilot-এ ফ্রি account খুলুন, site আর Pixel ID যোগ করুন।
- Events Manager থেকে Conversions API access token নিয়ে বসান।
- একটা script আপনার Pixel code-এর উপরে বসান — অথবা WooCommerce হলে plugin install করুন।
- Test event পাঠিয়ে Event log-এ দেখে নিন।
কোনো coding বা Google Tag Manager server লাগে না। ধাপে ধাপে গাইড: Getting started।